+8809638660000 | [email protected]

Safe & Faster

Street Food Services

গোপনীয়তা নীতি

Privacy Policy

Last Update/সর্বশেষ হালনাগাদঃ [09-Sep-2025]

Carrot International Ltd.-এ আমরা আমাদের গ্রাহক ও ভিজিটরদের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার সময়, কীভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত করি তা ব্যাখ্যা করে আমাদের এই গোপনীয়তা নীতি।

১. আমরা নিম্নলিখিত ধরণের তথ্য সংগ্রহ করতে পারি:
(ক)ব্যক্তিগত তথ্য:- আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, ডেলিভারি ঠিকানা (যদি আপনি অর্ডার/সাবস্ক্রাইব করেন)।
(খ)লেনদেন সম্পর্কিত তথ্য:- পেমেন্ট তথ্য (যেমন পেমেন্ট গেটওয়ে মারফত সংগৃহীত, তবে আমরা আপনার পূর্ণ কার্ড তথ্য সংরক্ষণ করি না)।
(গ)প্রযুক্তিগত তথ্য:- আপনার আইপি অ্যাড্রেস, ব্রাউজার টাইপ, কুকিজ ও ব্যবহার সংক্রান্ত তথ্য।

২. আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি:
নিম্ন লিখিত উপায়ে আমরা আপনার তথ্য ব্যবহার করতে পারি:-
(ক)আপনার অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারি দিতে।
(খ)কাস্টমার সাপোর্ট প্রদান করতে।
(গ)নতুন পণ্য, অফার বা আপডেট জানাতে।
(ঘ)ওয়েবসাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে।
(ঙ) সেবা ও পণ্যের মান উন্নত করার জন্য জরিপ চালাতে।

৩. তথ্য শেয়ারিং:
আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দিই না। তবে নিম্নলিখিত ক্ষেত্রে আমরা তথ্য শেয়ার করতে পারি:
(ক)সার্ভিস প্রোভাইডারদের সাথে:- (যেমন ডেলিভারি সার্ভিস, পেমেন্ট গেটওয়ে)।
(খ)আইনগত প্রয়োজনে:- যখন আইন বা সরকারি কর্তৃপক্ষ আমাদের বাধ্য করে।

৪. কুকিজ (Cookies):
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য, আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করতে পারে। আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারবেন, তবে এতে ওয়েবসাইটের কিছু ফিচার কাজ নাও করতে পারে।

৫. তথ্য সুরক্ষা:
আমরা আপনার তথ্য সুরক্ষার জন্য যুক্তিসঙ্গত প্রযুক্তিগত ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন সম্পূর্ণ নিরাপদ নয়, তাই আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারি না।

৬. আপনার অধিকার:
আপনি চাইলে নিচের বিষয়গুলোর জন্য আমাদের কাছে অনুরোধ করতে পারেন:
(ক)আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার।
(খ)তথ্য সংশোধন বা মুছে ফেলার।
(গ)মার্কেটিং মেইল থেকে আনসাবস্ক্রাইব করার।

৭. শিশুদের গোপনীয়তাঃ
আমাদের ওয়েবসাইট ১৩ বছরের নিচে শিশুদের জন্য নয়। আমরা সচেতনভাবে শিশুদের তথ্য সংগ্রহ করি না।

৮. এই নীতির পরিবর্তন:
আমরা যেকোনো সময় এই গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনতে পারি। পরিবর্তন হলে ওয়েবসাইটে আপডেটেড নীতি প্রকাশ করা হবে।

যোগাযোগ

Contact Us

আপনার যদি এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:
Carrot International Ltd
Email: [email protected]
HOTLINE: +8809638660000
LOCATION: Carrot Tower,
R# Sohid Rafiq Saroni,
H# 690, Singair Bazar,
Singair, Manikganj,
Bangladesh

Get In Touch

Carrot Tower, R# Sohid Rafiq Saroni, H# 690, Singair Bazar, Singair, Manikganj, Bangladesh

+8809638660000

[email protected]

Newsletter

আমাদের সম্পর্কে নিয়মিত আপডেট পেতে, সাবস্ক্রিপশন করুন।

© CARROT. All Rights Reserved. Designed by TUNTUNI | টুনটুনি